• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।

শৈশবে তারেক রহমানকে বাবা-মা ঢাকার সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান, যা সে সময় সেনা সদস্যদের সন্তানদের জন্য নির্দিষ্ট একটি ইংরেজি-মাধ্যমিক স্কুল ছিল। তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে অনার্স-মাস্টার্স পর্যায় পর্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। স্নাতকোত্তর পর্যায়ে তার পছন্দের বিষয় আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে পড়াশোনা করেন।

১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। পরে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার পাঁচটি নির্বাচনী আসনের প্রচারণা সমন্বয় করেন। ওই পাঁচটি আসনেই খালেদা জিয়ার বড় জয় তাকে একজন সংগঠক হিসেবে দলের ভবিষ্যৎ নেতৃত্বে সক্ষমতার ইঙ্গিত দেয়।

এদিকে জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করতে নির্দেশ দিয়েছে বিএনপি। বরং যারা এসব আয়োজনের কথা ভাবছেন, তাদেরকে অর্থ দান করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
মির্জা আব্বাস সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক