• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন প্রশাসক আরও ৫ সিটি করপোরেশনে মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের ১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

সচিবালয়ের নতুন ভবনে ফাটল, ভূমিকম্প আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১২:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনে ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, যা কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। শত শত কোটি টাকায় নির্মিত এই ভবনটি মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস হিসেবে ব্যবহার হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা  জানান, পশ্চিম-উত্তর প্রান্তে ইটের নির্মিত ৫ ইঞ্চি পুরু দেয়ালে কিছু ফাটল ধরা পড়েছে। তবে এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয় এবং শিগগিরই মেরামত করা হবে।

এর আগে, ‘সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর অনুমোদিত হয়। ৪৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকায় ২০ তলা সুপার স্ট্রাকচারসহ দুটি বেজমেন্ট বিশিষ্ট ভবনটি নির্মাণের কাজ শেষ হয়, এবং চলতি বছরের মে মাসে কার্যক্রম শুরু হয়।

সরাসরি সরেজমিনে দেখা গেছে, ১০ তলায় ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে এবং ১০০ নম্বর কক্ষের সামনের দেয়ালে বড় ধরনের ফাটল রয়েছে। পলেস্তরা অনেকটাই খসে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “শত কোটি টাকায় নির্মিত নতুন ভবনে এমন ফাটল দেখে আতঙ্ক ছড়িয়ে গেছে। ভবনটি চালু হবার এক বছরও হয়নি।”

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন জানান, মূল পিলারসহ ভবনের স্ট্রাকচারে কোনো ফাটল দেখা যায়নি। শুধুমাত্র ৫ ইঞ্চি পুরু ইটের দেয়ালগুলোতে ফাটল হয়েছে।

এ ঘটনা বাংলাদেশে শুক্রবার সকালে অনুভূত ভূমিকম্পের সাথে সম্পর্কিত। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭, কেন্দ্র ছিল নরসিংদীতে। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক আহত হয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না
দেশজুড়ে বিতর্ক: খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না
কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনে আবদুস সালাম
প্রশিক্ষণের কোনো বিকল্প নেই: কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনে আবদুস সালাম
গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী
গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী