• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি নেতা হাবিবকে চ্যালেঞ্জ জামায়াত নেতা তালেবের!

পাবনা প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পি.এম.
পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল। ছবি: ভিওডি বাংলা

জামায়াতের মহিলা কর্মীরা জান্নাতের টিকি বিক্রি করছে-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এর এমন বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

বুধবার (২৬ নভেম্বর) রাতে পাবনার ঈশ্বরদী পৌর এলাকার ৮ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে উমিরপুর ইদগা মাঠে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

সেখানে হাবিব এর উদ্দেশ্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আপনি সাহাপুরে কর্মী সমাবেশে বক্তব্য দিয়েছেন, জামায়াতের মহিলারা বাড়িতে বাড়িতে যায় আর জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বোনেরা কার বাড়িতে, কোথায়, কোনোদিন, কার কাছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে, তা প্রমাণ করতে হবে। আমি চ্যালেঞ্জ ঘোষণা করছি। আমার বোনেরা এই ধরনের অমূলক কথাবার্তা বলে না।'

তিনি আরো বলেন, ‌'আমরা পরিষ্কার বলতে চাই, এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে জামায়াতে ইসলামিকে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না। আমি আরেকটু বলতে চাই, এই বক্তব্য তাকে (হাবিব) প্রত্যাহার করতে হবে। যদি আপনি প্রত্যাহার না করেন, তাহলে আগামীতে এর জবাব জনগণ, ঈশ্বরদী-আটঘরিয়াবাসী দেবে ইনশা আল্লাহ।'

আবু তালেব মন্ডল বলেন, 'জামায়াতে ইসলামি সবসময় নৈতিক, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সংগ্রাম করে এসেছে। আমরা যে প্রতিশ্রুতি দিই তা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করি। মানুষ আমাদের পাশে আছে বলেই আমরা সাহস পাই। আগামীর বাংলাদেশ হবে সুশাসন, ন্যায়নীতি ও জনকল্যাণের বাংলাদেশ এটাই আমাদের অঙ্গীকার।'

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও ঈশ্বরদী–আটঘরিয়া আসনের কেন্দ্র সচিব মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামানিক এবং ঈশ্বরদী পৌর আমির ও মেয়র প্রার্থী মাওলানা গোলাম আজম খান।

পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি খোন্দকার ইউনুস আলির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আর জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল তালেব মন্ডল।

গত শনিবার (২২ নভেম্বর) ঈশ্বরদী উপজেলার সাহাপুরে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব তার বক্তব্য দিতে গিয়ে বলেন, জামায়াতের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 'জান্নাতের ভুয়া টিকিট বিক্রি' করছে। বিএনপি নেতার এই বক্তব্যকে মিথ্যা প্রোপাগান্ডা উল্লেখ করে তা প্রমাণ করতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
ভাঙ্গুড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ