• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে বিএনপি ধানের শীষের প্রচারণায় ঐক্যবদ্ধ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ০২:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনটি জীবনের বিনিময় হলেও তারেক রহমানকে উপহার দিতে চাই, দলীয় মনোনয়ন পাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণকালে এমন বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। 

অন্যদিকে বৃহস্পতিবার রাতে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাস্টার লোকমান আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এতে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী,  বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সুলতানুল আজীম চৌধুরী, শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আকতার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমান, চাম্বল ইউনিয়ন বিএনপি নেতা এডভোকেট মাহমুদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক সহ বাঁশখালী উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর কবির চৌধুরী বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। ধানের শীষ মানি খালেদা জিয়া ও তারেক রহমান তাদেরকে ভালোবাসলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এবং বাঁশখালী আসনটি তারেক রহমানকে উপহার দিতে হবে। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
ভাঙ্গুড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ