• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে ১৪ প্রকারের ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় অংশ নেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সঞ্জয় সাহা এবং ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের আরএমও, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. এনামুল হক। এছাড়াও রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন নির্ণয় করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশে জনগণের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দিতে রাজবাড়ী-১ আসনের ট্রাক মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে সদর ও গোয়ালন্দের ১৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ফ্রি চিকিৎসা সেবা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে আজ দাদশী ইউনিয়নে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।”

তিনি আরও জানান, “আজকের ক্যাম্পে আমাদের লক্ষ্য ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া। পাশাপাশি চোখের জটিল রোগে আক্রান্ত যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের মধ্যে ১০ জনের অপারেশন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে করিয়ে দেওয়া হবে।”

চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চোখ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে তারা উপকৃত হয়েছেন। সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ, ইসলামি চক্ষু হাসপাতাল ফরিদপুরের ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি এবং শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মণ্ডলসহ আরও অনেকে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
মধুপুর পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
ভারতের আগুন বাংলাদেশে, যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণ
ভারতের আগুন বাংলাদেশে, যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণ