• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেলিম হায়দারের অকাল প্রয়াণে শোকাহত রুনা লায়লা

বিনোদন ডেস্ক    ২৮ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম.
ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি গিটারিস্ট সেলিম হায়দার ছবি: সংগৃহীত

ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট সেলিম হায়দার (৬৯) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রয়াণ বরন করেছেন। প্রায় এক মাস আগে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। কিছুদিন বাসায় সুস্থ থেকেও সাম্প্রতিক দিনগুলোতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ বাংলাদেশ এক অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। গত ৩০ বছর ধরে তিনি আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা প্রায় সারা বিশ্ব ঘুরে একসঙ্গে কনসার্ট করেছি। তিনি ছিল আমার ব্যান্ডের এক অপরিহার্য সদস্য। প্রতিটি সুর, প্রতিটি গান তার মুখস্থ ছিল। নিজের কাজে ছিলেন ভীষণ নিবেদিত।’

রুনা লায়লা লেখেন, ‘আমি জানতাম তিনি অসুস্থ, মাঝে মাঝে তার খোঁজও নিতাম। আশা করতাম, খুব শিগগির সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন… কিন্তু সেটি আর হলো না। আমি সেলিম হায়দারকে খুব তাড়াতাড়িই হারালাম।’

রুনা লায়লা আরও লেখন, ‘তার এমন অকাল প্রয়াণে আমি হতভম্ব, হৃদয় ভেঙে গেছে। কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার আত্মাকে শান্তিতে রাখুন। আমিন।’

শুক্রবার বাদ জুমা হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট ছিলেন, তবে বেস, ড্রামস ও কি-বোর্ডেও পারদর্শী ছিলেন। ফিডব্যাকের জনপ্রিয় দুটি গানের মধ্যে তার সংগীত পরিচালনা ছিল: ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
ইফতার নিয়ে কটাক্ষের শিকার ডেইজি শাহ, দিলেন কড়া জবাব
ইফতার নিয়ে কটাক্ষের শিকার ডেইজি শাহ, দিলেন কড়া জবাব