• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, গাড়িতে আগুন

মাদারীপুর প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হবিগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় সুরাইয়া কাজী নামে এক পথচারী শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে আরেক শিশু।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া কাজী (১০) দেলোয়ার কাজীর মেয়ে। গুরুতর আহত মিম কাজী (১২) একই এলাকার মামুন কাজীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি স্কুলপড়ুয়া শিশু রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয় এবং মিম গুরুতর আহত হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে প্রাইভেটকারটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় গাড়িতে থাকা একজনকে আটক করে গণপিটুনির হাত থেকে বাঁচিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তবে গাড়িতে থাকা আরও তিনজন দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
 
স্থানীয়দের অভিযোগ, প্রাইভেটকারে থাকা যাত্রীরা সবাই মাতাল অবস্থায় ছিল এবং তাদের বয়স ১৫–১৬ বছরের মধ্যে। তাদের বেপরোয়া গতি ও অদক্ষতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
 
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। স্থানীয়রা গাড়িচালকসহ একজনকে আটক করে আমাদের হাতে দিয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
 
পুলিশ আরও জানায়, প্রাইভেটকারটির মালিকানা, চালকের পরিচয় এবং পালিয়ে যাওয়া যাত্রীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও ঘটনার বিস্তারিত নিশ্চিত করার চেষ্টা চলছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২
গৌরারং ইউনিয়নে সংঘর্ষ সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২
হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
সোনাগাজী হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার