• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পি.এম.
রাজধানীর চকবাজার থানা -ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার থানার উর্দু রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মো. জুয়েল (৪৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুয়েলের সহকর্মী মো. মানিক জানান, ভবনে রড দিয়ে রিং বানানোর সময় অসাবধানতাবশত জুয়েল নিচে পড়ে যান। দ্রুত ঢামেকে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, জুয়েল বগুড়ার আদমদিঘি উপজেলার নরশেদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে। কাজের সুবিধার জন্য তিনি বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা