• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার

৬ লেনের দাবিতে  মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

কেরানিহাট (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ১১:২০ এ.এম.
সাতকানিয়ায় স্থানীয়দের অবরোধে স্থবির যান চলাচল-ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।

রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা উপজেলার কেরানিহাট এলাকায় সড়কে অবস্থান নিলে মহাসড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় তারা ৬ লেন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

বিক্ষোভকারীরা জানান, মহাসড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। সংবাদমাধ্যম খুললেই তার প্রমাণ মিলছে। বহুবার অনুরোধ ও দাবি জানিয়েও কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ায় বাধ্য হয়ে তারা আবারও আন্দোলনে নেমেছেন।

এর আগে একই দাবিতে গত ৬ এপ্রিল নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে ১১ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। তবে দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসী ফের অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার
নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার
আলাউদ্দিন আহমেদকে ' শতাব্দী পুরুষ ' স্বীকৃতি দিলেন এলাকাবাসী
আলাউদ্দিন আহমেদকে ' শতাব্দী পুরুষ ' স্বীকৃতি দিলেন এলাকাবাসী