• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুরে সেতুর টোল চাওয়ায় হামলা, আহত ৩

মাদারীপুর প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০১:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে ‘সপ্তম চীন মৈত্রী সেতুতে’ টোল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত সপ্তম চীন মৈত্রী সেতুর অফিসে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে সেতু পারাপার হন কয়েকজন যুবক। সেতুর কর্মীরা তাদের কাছে টোল চাইলে বাকবিতণ্ডায় জড়ান। পরে ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে টোল আদায়কারী ঠিকাদারি প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় অফিসের ফার্নিচার ভাঙচুর করা হয়। হামলায় আহত হয় তিন কর্মী। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, হামলার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, টোল অফিসে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টোল আদায়কারী ঠিকাদারি কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ বছর পর বোনের মরদেহ তুলে অন্যের জমিতে দাফন
হতবাক এলাকাবাসী ৩ বছর পর বোনের মরদেহ তুলে অন্যের জমিতে দাফন
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, তিন কারখানায় জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, তিন কারখানায় জরিমানা
ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন
নেত্রকোণা ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন