• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবারও জুটি বাঁধছেন রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন। সংগৃহীত ছবি

রণবীর-দীপিকার প্রেম কাহিনি বলিউডজুড়ে বহুদিন ধরেই আলোচনার বিষয়। রিল থেকে রিয়েল—তাদের সম্পর্ক একসময় ছিল সবার মুখে মুখে। তবে সময়ের প্রবাহে বদলে গেছে সেই সমীকরণ। তবুও আবারও আলোচনায় এসেছেন রণবীর কাপুর—কারণ নতুন এক প্রজেক্টে নায়িকা হিসেবে স্ত্রী আলিয়া ভাটের বদলে তিনি বেছে নিয়েছেন প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনকে।

ভারতীয় গণমাধ্যম জানায়, রণবীর ফিরছেন তার দাদা রাজ কাপুরের স্বপ্নের স্টুডিও আরকে ফিল্মস-কে নতুন করে জীবিত করতে। ব্যানারটির ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে তিনি শিগগিরই হাত দিতে চলেছেন একটি নতুন চলচ্চিত্র নির্মাণে।

সূত্র মতে, ১৯৫৬ সালের জনপ্রিয় ছবি ‘ছোরি ছোরি’-র আধুনিক সংস্করণই হতে পারে রণবীরের নতুন প্রজেক্ট। তার ইচ্ছে—রাজ কাপুরের চলচ্চিত্র নির্মাণের ছাপ যেন আধুনিক রূপে আবারও ফিরে আসে এই ছবিতে। প্রোজেক্টটিকে ঘিরে ইতিমধ্যেই তার টিমেও নাকি উৎসাহের জোয়ার।

নায়িকা বাছাইয়ের ক্ষেত্রেও রণবীর নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আলিয়া নয়, ‘অন-স্ক্রিন ম্যাজিক’ তৈরির জন্য তিনি দলে টেনেছেন দীপিকা পাড়ুকোনকে। দীর্ঘদিন পর আবারও এই জুটিকে একসঙ্গে দেখা যাবে পর্দায়।

পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও রণবীরের পছন্দ পরিষ্কার—তার ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখার্জি। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’–র পর রণবীর-অয়ন জুটি আবারও ফিরছে একসঙ্গে। জানা গেছে, অয়ন কয়েক মাস ধরে চিত্রনাট্যে কাজ করছেন এবং এটিকে নিজের ক্যারিয়ারের বিশেষ প্রকল্প হিসেবে দেখছেন।

‘বাচনা অ্যায় হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’—প্রতিটি ছবিতেই রণবীর-দীপিকা জুটি দর্শকদের মুগ্ধ করেছে। ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থাকলেও, তাদের পর্দার রসায়ন, অভিনয়ের গভীরতা ও পেশাদারিত্ব বহুবার প্রমাণ করেছে—তারা একসঙ্গে পর্দায় এলেই সাফল্যের সম্ভাবনা বাড়ে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দশ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি
দশ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি
জন্মদিনে শেয়ার করলেন শুটিংয়ের কষ্টসাধ্য অভিজ্ঞতা
জন্মদিনে শেয়ার করলেন শুটিংয়ের কষ্টসাধ্য অভিজ্ঞতা
এফডিসিতে বন্ধ হচ্ছে শুটিং, শুধু গবেষণা চলবে : তথ্য উপদেষ্টা
এফডিসিতে বন্ধ হচ্ছে শুটিং, শুধু গবেষণা চলবে : তথ্য উপদেষ্টা