• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়ার সারিয়াকান্দিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) জোহর নামাজের পর উপজেলা কর্নিবাড়ি ইউনিয়নের মদিনাতুল উলুম মাহমুদিয়া হাফেজিয়া ক্বওমী মাদরাসায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সারাদিনব্যাপী বিভিন্ন ইউনিয়নেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, বগুড়া জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু জাফর, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা।

উল্লেখ্য, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড
বাগমারায় কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড
অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
গগণবাড়ীয়া অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল