• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বন্ধ হওয়া কারখানা ছয় মাসের মধ্যে চালু ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-৪ আসনের ফল পরিবর্তন করা হয়েছে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে ইসরায়েল সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মার্কিন সিনেটরের হুঁশিয়ারি মূল্যবান জিনিস থানায় রাখার সুযোগ রয়েছে: ডিএমপি বিমানবন্দরের রানওয়ে থেকে কয়েক কোটি টাকার আইএলএস তার চুরি ইরানে সরকার পতন হলেই নেতৃত্ব দেবেন রেজা পাহলভি

সকালে ঢাকায় হালকা শীতের অনুভূতি

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

নতুন মাসের প্রথম সকালে ঢাকায় নেমে এসেছে হালকা শীতের আমেজ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে প্রকাশিত ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৭৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ২৫ মিনিটে।

এদিকে সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় স্বস্তির বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় স্বস্তির বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি
রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি