• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশবাসীর সমর্থনই জিয়া পরিবারের শক্তি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এ.এম.
পরিবারের সঙ্গে তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার মূল উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে শুভকামনা, সহযোগিতা ও প্রার্থনা জানানো হচ্ছে-তা জিয়া পরিবার ও বিএনপিকে গভীরভাবে কৃতজ্ঞ করেছে।

তিনি আরও লিখেছেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুদের উদ্বেগ, পাশাপাশি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়া তাদের পরিবারের আবেগকে গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে।

তারেক রহমান বলেন, “দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে যে ঐক্য, সহমর্মিতা ও সংহতি দেখানো হচ্ছে-তার জন্য প্রতিটি মানুষের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা।”

৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে তার শ্বাসকষ্ট তীব্র হয়। পরবর্তীতে ২৩ নভেম্বর জরুরিভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত-সঙ্গে রয়েছে আরও কিছু জটিলতা।

 গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। পরে রোববার ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস
অচিরেই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস
‘প্রতিশোধ নয়, সমাধানের পথে বিএনপি’—তারেক রহমান
‘প্রতিশোধ নয়, সমাধানের পথে বিএনপি’—তারেক রহমান
এনসিপির ১৪ নারী প্রার্থী নির্বাচনে লড়বেন প্রথম ধাপে
এনসিপির ১৪ নারী প্রার্থী নির্বাচনে লড়বেন প্রথম ধাপে