• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে ট্রাক–বাস সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পি.এম.
মাদারীপুরের শিবচরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ-ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুতে ঢাকা-ভাঙ্গাগামী লেনে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজে নামে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “আমাদের টিম উদ্ধার অভিযানে কাজ করছে। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
ভাঙ্গুড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ