• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

বিনোদন ডেস্ক    ২ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বছরদুয়েক ধরেই অনেকটা আড়ালে ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। কাজ করা কমিয়ে দিয়েছেন। এরমধ্যেই আজ সোমবার সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে তিনি কবে বিয়ে করেছেন, সে বিষয়ে কিছু জানাননি। 
সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

পরিচালক বলেছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় ৭ বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক