• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক ইরানে লারিজানিকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা

প্রধান বিচারপতি

অনেক পেয়েছি, উপসংহার এমন হবে ভাবিনি

আদালত প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পি.এম.
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি-সংগৃহীত

৫ আগস্টের পর সুযোগ আসে রাষ্ট্রপতি হওয়ার। তবে সবিনয়ে সে প্রস্তাব ফেরান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অবসরের ২৫ দিন আগে একান্ত সাক্ষাতকারে অজানা এ তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি। তার দৃষ্টিতে, জুলাই অভ্যুত্থানের পর জাতির অন্যতম প্রাপ্তি বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়।

ড. সৈয়দ রেফাত আহমেদ ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে যখন শপথ নিয়েছেন তখন বাংলাদেশ পার করছে ইতিহাসের অন্যতম ক্রান্তিকাল। এরপর দেশের বিচার ব্যবস্থায় হয়ে গেছে যুগান্তকারী পরিবর্তন। সত্যিকার অর্থেই পৃথক সচিবালয়ের মাধ্যমে স্বাধীন হয়েছে বিচার বিভাগ। তত্ত্ববধায়ক ফেরানোসহ বহু আলোচিত মামলার আইনি জট খোলা রায় দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

২৮ ডিসেম্বর ৬৮ বছরে পা রাখছেন প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী ২৭ ডিসেম্বর তার শেষ অফিস। এর ঠিক ২৫ দিন আগে দেশের সর্বোচ্চ আদালতের নিজ দপ্তরের বারান্দায় বললেন জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেই পৃথক সচিবালয় পেলো বিচার বিভাগ। যা অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘জুলাইয়ের বিপ্লবের ফলে যুবসমাজ ও সাধারণ মানুষের যে আকঙ্খা সেটির প্রতিফলন হয়েছে আলাদা বিচার বিভাগ অধ্যাদেশ জারির মাধ্যমে। এটি করতে ২৬ বছর লেগেছে, এজন্য এটিকে বিশাল প্রাপ্তি বলবো। প্রতিটি পদে অনেক সূক্ষ্ম আলোচনা করতে হয়েছে, যাচাই করতে হয়েছে। এ আঙ্গিকে দেখলে আমার মনে হয় সচিবালয় সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, প্রত্যাশা ছিল আমরা যদি পূর্ণাঙ্গ বাস্তবায়নে যেতে পারি সেটির প্রতিফলট ঘটবে।’

৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের ঘটনা প্রবাহ এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে ড. সৈয়দ রেফাত আহমেদের হাতে সুযোগ এসেছিল রাষ্ট্রপতি হওয়ার। কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন তিনি।

ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘পরবর্তীতে যারা আসবেন আশাকরি তারা তেমন চ্যালেঞ্জের মুখে পড়বেন না। আমার মেয়াদ আরও তিন সপ্তাহ রয়েছে, দুই তিনটা সুযোগ হবে। সামনের ৫-১০ বছর এ সচিবালয় বাস্তবায়নের কী পদক্ষেপ নেয়া উচিৎ, সেটির আরেকটি রোডম্যাপ দেশবাসীকে জানাবো। আমার যারা উত্তরসুরি হবে, তাদেরকে দিয়ে যেতে পারবো।’

কখনও বাংলাদেশের প্রধান বিচারপতি হবেন এমন স্বপ্ন কি দেখেছিলেন? এ প্রশ্নের জবাবে সৈয়দ রেফাত আহমেদ বলেন, এভাবে ঠিক বাস্তব আকারে চিন্তা করিনি। তবে বিচার ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হবো, এটি পারিবারিকভাবে মজ্জাগত হয়ে গেছে। উপসংহার এভাবে টানা হবে, তা ভাবিনি। অনেক পেয়েছি, সেটি পেতে সংবাদমাধ্যম ও সাংবাদিকদেরও ভূমিকা রয়েছে। এজন্য ধন্যবাদ জানান গণমাধ্যম কর্মীদের।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক