• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া ফিরবেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পি.এম.
বিএনপির রিজভী নয়াপল্টনে দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন-ছবি: সংগৃহীত

দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।  

রিজভী বলেন, সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই বেগম জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। শুধু বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠন নয়, পুরো জাতিই আজ তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছে।

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছিল।

এ সময় সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ফাহিম ফারুকী
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না: ফাহিম ফারুকী
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, রিজভীর প্রশ্ন
চট্টগ্রামের পরও কেন সতর্ক হলো না সরকার, রিজভীর প্রশ্ন
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনার পথে বিএনপির সালাহউদ্দিন-হাফিজ
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনার পথে বিএনপির সালাহউদ্দিন-হাফিজ