• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

নেতৃত্ব আসমান নির্ধারণ করে: এনসিপি নেতা হাসনাত

কুমিল্লা প্রতিনিধি    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পি.এম.
হাসনাত আবদুল্লাহ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও তা নির্ধারণ করতে পারবে না। আমরা শুধু উছিলা মাত্র।”

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই, তবুও দেবিদ্বার ছেড়ে যাব না। যদি হারি, তারপরও দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব। এ দেবিদ্বারই আমার অস্তিত্ব—এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাসই আমার অক্সিজেন। আমি ভোট চাইতে আসিনি, আপনাদের সঙ্গে পরিচিত হতে ও দোয়া চাইতে এসেছি।”

তিনি আরও বলেন, “এই দেশে যুগ যুগ ধরে নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে—শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি—যাদের সন্তান আমি। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে ‘কামলা’ বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষের সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি।”

এ সময় তিনি বলেন, “আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল