• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড্যাব নেতাদের উদ্যোগে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পি.এম.
রাজধানীর জিয়া উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হয়-ছবি-ভিওডি বাংলা

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর বেশ কয়েকজন নেতার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন মেডিকেল কলেজের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।

রবিবার ৭ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন-অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন ও ডা. মো. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক চিকিৎসক। উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য-অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. এম এ কামাল, ডা. মোহাম্মদ ফারুক হোসেন, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. মো. ওয়াসীম, ডা. রেহান উদ্দিন খান, ডা. আলমগীর কবির উজ্জ্বল, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. হারুনুর রশিদ খান রাকিব, ডা. জাফর ইকবাল জামালী, ডা. আবু আহমেদ শাফি, ডা. খন্দকার কামরুজ্জামান মিন্টু, ডা. গাজী মো. শাহিনুল ইসলাম, ডা. সামিউল আলম সোহানসহ অন্যান্য চিকিৎসক।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

আয়োজকরা বলেন, দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে জাতির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন-এমন দোয়া করা হয়েছে। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথমবার যশোরে তারেক রহমান, জনসভাকে ঘিরে উৎসবের আমেজ
প্রথমবার যশোরে তারেক রহমান, জনসভাকে ঘিরে উৎসবের আমেজ
যারা বছরের পর বছর আড়ালে ছিলো, তারাই গুপ্ত বলছে
জামায়াত আমির: যারা বছরের পর বছর আড়ালে ছিলো, তারাই গুপ্ত বলছে
জাতির ধাক্কায় ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে কেউ কেউ
জামায়াত আমির জাতির ধাক্কায় ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে কেউ কেউ