• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এ.এম.
ছবি-সংগৃহীত

ধানমন্ডিতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার ও স্লেজিং-বুলিংকে কেন্দ্র করে ল্যাবএইড হাসপাতালের বিপরীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীতে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।

সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের বিজয় ৭১ ও শঙ্খনীল নামের দুটি বাস ভাঙচুর করে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঠিক এক মাস আগেই নিউমার্কেট থানার মধ্যস্থতায় দুই কলেজের মধ্যে উত্তেজনা নিরসনে হওয়া ‘শান্তি চুক্তি’ বহুল আলোচনায় আসে। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গত ৯ নভেম্বর ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে অনুষ্ঠিত সেই বৈঠকে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করে নেয়। উপস্থিত ছিলেন দুই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা, সঙ্গে ছিলেন নিউমার্কেট থানার পুলিশের কর্মকর্তারাও।

কিন্তু সেই অঙ্গীকার মাসখানেকও টিকল না। আজ আবারও দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত