• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪

পাবনা প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পি.এম.
শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব। সংগৃহীত ছবি

পাবনায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তারা বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, হাবিব ও শিমুল অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু জানান, প্রার্থীরা বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে শিমুল ও হাবিব মারাত্মক আহত হন। প্রাইভেটকারের ড্রাইভার এবং শিমুলের ব্যক্তিগত সহকারী এনামুলও গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।

বিপুল হোসেন বুদু বলেন, “আল্লাহর অশেষ রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন।” তিনি আহতদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা