• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জের বিএনপির সাবেক সভাপতি

মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলামীতে যোগ দিলেন

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পি.এম.
বিএনপি নেতা সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন । ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের হাতে সদস্য ফরম জমা দেন তিনি। এ সময় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জনের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর।

শনিবার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিজেই নিশ্চিত করেন রঞ্জন। তিনি জানান, জামায়াতে ইসলামীতে যোগ দিলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন না। তবে আট দলের নির্বাচনী কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, আক্তারুজ্জামান রঞ্জন ১৯৯১ ও ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হয়ে টানা দুইবার কিশোরগঞ্জ–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় কেবল কটিয়াদী উপজেলা নিয়েই এ আসন গঠিত ছিল। ২০০৮ সাল থেকে কটিয়াদীর সঙ্গে পাকুন্দিয়া উপজেলাকে যুক্ত করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন। পরে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এ নিয়ে তিনি বিএনপি থেকে পাঁচবার বহিষ্কার হন।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করেও তিনি পরাজিত হন।

ভিওডি বাংলা/রবিন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
মধুপুর গ্রাম-বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা
রাজারহাট লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা
ফ্যামিলী কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকুরীর অধিকার দিতে হবে
শিবির সভাপতি ফ্যামিলী কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকুরীর অধিকার দিতে হবে