• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আদালতে আমুর হুঁশিয়ারি আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে না


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পি.এম.
শেয়ার করুন 0
আদালতে আমুর হুঁশিয়ারি আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে না

আমি ঢাকা বারের একজন আজীবন সদস্য। কিন্তু আজ আদালতে যে পরিবেশ দেখলাম তাতে করে আমার কথা বলা উচিত বলে মনে করছি না। আজ যে পরিবেশ দেখছেন আগামীকাল তা থাকবে, এমনটা মনে করবেন না। আমি একজন রাজনীতিবিদ আমাকে নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যে বক্তব্য রেখেছেন তা নিয়ে দুই ঘণ্টা বক্তব্য দেওয়া সম্ভব। আমি দুই মিনিটে কী বলবো!

রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রিমান্ড শুনানিতে আদালতে এমন মন্তব্য করেছেন।

আদালতে এই মন্তব্য ঘিরে তাকে চোর, লুটেরা, স্বৈরাচারের সহযোগী দুয়োধ্বনি দেন রাষ্ট্রপক্ষ ও বিএনপিপন্থি আইনজীবীরা। এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিপ আসামির উপস্থিতিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

তার আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, স্বাধীনতার পর আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ভুল বুঝিয়ে ষড়যন্ত্রের বীজ বপন করে। যার ফলে স্বৈরাচার হয়ে ওঠেন শেখ মুজিব এবং বাকশাল গঠন করেন। গণমাধ্যমকে গলাটিপে ধরা সহরক্ষীবাহিনী গঠন করে ৩৫ হাজার জাসদ নেতা হত্যা করা হয়। যারা স্বাধীনতা আন্দোলনের সুফল ঘরে তুলতে চেয়েছিল তাদের রাজনীতর মাঠ থেকে কোণঠাসা করার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন আমু। একইভাবে শেখ হাসিনাকেও স্বৈরাচার করে তুলতে নিকৃষ্ট ভূমিকা পালন করেছেন তিনি। গুম, খুন ,হত্যা, আয়নাঘরের মূল কারিগর আমুরাই। আবার ওয়ান ইলিভেনের সময় তিনিই শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলেন। চৌদ্দ দলের যেসব নেতা কোন এলাকার ইউপি সদস্য হওয়ার যোগ্য নয় তাদের নিয়ে মহাজোটের নামে ভণ্ডামি করেছেন আমির হোসেন আমু। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গণভবনের আলোচিত ৪ আগস্টের মিটিংয়ে তিনি হত্যার পরিকল্পনা করেন ও নির্দেশ দেন। দৈনিক কালবেলাসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে আমির হোসেন আমুর বিপুল অংকের টাকা লুটপাট, স্বর্ণের নৌকা উপহার নেওয়া, টাকার জাজিমে ঘুমানোর খবর প্রকাশিত হয়েছে। ওয়াদুদ হত্যার পরিকল্পনাকারী হিসেবে আমির হোসেন আমু সরাসরি জড়িত উল্লেখ করে তিনি তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন।

তার বক্তব্যের পর আসামিপক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে বলেন, আদালতে দারুণ বক্তব্য রেখেছেন। তবে তা রাজনৈতিক মঞ্চে দিলে ভালো হতো। সঙ্গে সঙ্গে দুয়োধ্বনি দেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটরসহ বিএনপিপন্থি আইনজীবীরা। তুমুল হট্টগোলের মুখে তিনি এজলাস ত্যাগ করেন।

এরপর আসামিপক্ষের আরেক আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, হাইকোর্টের আইনজীবী জেড আই খান পান্না আমির হোসেন আমুর আইনজীবী। আমরা তার সহযোগীরা এসেছি।

এসময় আসামি পক্ষের আইনজীবীরা দুটি ওকালাতনামা দেন। এ নিয়ে হট্টগোলে জড়ান আসামিপক্ষের আইনজীবীদের দুটি পক্ষ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আমির হোসেন আমু এ মামলার এজহার নামীয় আসামি।

এর আগে গতকাল বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ছবি: ভিওডি বাংলা
‘হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানে আ.লীগের এজেন্ট ছিল’
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি