• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন আর নেই

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ এ.এম.
এএফএম মেজবাহ উদ্দিন। সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিন (৮০) রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে মারা গেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট বার এ তথ্য নিশ্চিত করেছে।

সিনিয়র আইনজীবী এএফএম মেজবাহ উদ্দিন ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০০ সালের ২৮ মে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন। দুই বছরের দায়িত্বের পর স্থায়ী বিচারপতি করা হয়নি। পরে তিনি আবার আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-২০১০ সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন তিনি।

তার মেয়ে অ্যাভোকেট সীমন্তী আহমেদ জানান, বনানী গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ মামলায় আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
আইনমন্ত্রী: ধর্ষণ মামলায় আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
জামিনের পরই নতুন মামলায় গ্রেপ্তার আইভী
জামিনের পরই নতুন মামলায় গ্রেপ্তার আইভী
টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুমতি
টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুমতি