• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘তোমায় পেয়ে ধন্য আমি’


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পি.এম.
শেয়ার করুন 0
‘তোমায় পেয়ে ধন্য আমি’

বিনোদন ডেস্ক

ওপার বাংলার তারকা দম্পতি নুসরাত-যশ। তাদের অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন।  তবে সেসব চর্চাকে উড়িয়ে বরং আনন্দে জীবন কাটাচ্ছেন তারা।  

আজ নুসরাতের জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা যশ একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে স্ত্রীর জন্মদিনে সূর্যের মায়াবী আলোয় নুসরাতের কপালে আঁকলেন আদুরে চুম্বন। রোম্যান্টিক মুহূর্ত তুলে ধরেছেন ভক্ত-অনুরাগীদের মাঝে। 

সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে তোলা এই ভিডিওতে নুসরাতের জন্মদিনে ডেডিকেট করলেন যশ। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হাসি, অ্যাডভেঞ্চার আর ছোটখাটো ঝগড়ার মধ্যে দিয়ে আমাদের বন্ডিং আরও স্ট্রং হোক। ঈশ্বর যেন তোমাকে সেই সমস্ত আনন্দ দেন।’

‘তুমি যা চাও, তাই যেন পাও। কারণ তুমি ভালো কিছুই ডিজার্ভ করো। তুমি এমন একজন নারী, যে সুন্দরভাবে সংসার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারো। এই জীবনে তোমায় পেয়ে আমি ধন্য। জীবনের আরও একটি অবিস্মরণীয় বছরের জন্য চিয়ার্স। জন্মদিন খুব ভালো কাটুক।’

প্রসঙ্গত, ২০২০ সালে যশ-নুসরাত বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছেলে ইশানকে নিয়েও তাদের নানা সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে। এ তারকা দম্পতি শুটিংয়ের ফাঁকেও জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান