• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
জহির উদ্দিন বাবর ও ওয়াসিম আহমেদ অনিক। ছবি: সংগৃহীত
জহির উদ্দিন বাবর ও ওয়াসিম আহমেদ অনিক। ছবি: সংগৃহীত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক-সদস্য সচিবসহ কমিটিতে পদ পাওয়া অন্তত ৪০ জনের ছাত্রত্ব নেই বলে অভিযোগ উঠেছে। 

বুধবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে রসায়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী জহির উদ্দিন বাবরকে আহ্বায়ক ও দর্শন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিককে সদস্য সচিব করা হয়েছে।  তবে আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘোষিত আহ্বায়ক কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষ (৩৯তম ব্যাচ) থেকে ২০২৩-২৪ (৫৩তম ব্যাচ) পর্যন্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সদস্য এবং যুগ্ম-আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে যুগ্ম-আহ্বায়ক ও ১১৮ জনকে সদস্য করা হয়েছে।

তবে কমিটিতে থাকা যুগ্ম-আহ্বায়কদের অন্তত ৪০ জনের বর্তমানে ছাত্রত্ব না থাকার বিষয়ে অভিযোগ রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচ (২০০৯-১০ শিক্ষাবর্ষ), ৪০ ব্যাচ (২০১০-১১ শিক্ষাবর্ষ), ৪১ ব্যাচ(২০১১-১২ শিক্ষাবর্ষ), ৪২ ব্যাচ(২০১২-১৩ শিক্ষাবর্ষ), ৪৩ ব্যাচ (২০১৩-১৪ শিক্ষাবর্ষ), ৪৪ ব্যাচ (২০১৪-১৫ শিক্ষাবর্ষ), ৪৫ ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। এর মধ্যে আহ্বায়ক জহির উদ্দিন বাবর (৩৯ ব্যাচ), সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক (৪০ ব্যাচ), আফফান আলী (৩৯ ব্যাচ), রাকিবুল ইসলাম শুভ (৪০ ব্যাচ), সেলিম রেজা (৪০ ব্যাচ), এস এম ফয়সাল (৩৯ ব্যাচ), মো. মেহেদী হাসান (৪০ ব্যাচ), মো. রাশিদুল ইসলাম রোমান (৪০ ব্যাচ), হুমায়ুন হাবীব হিরণ (৪০ ব্যাচ), মোহাম্মদ ইব্রাহিম (৪১ ব্যাচ), নাইমুল হাসন কৌশিক (৪৩ ব্যাচ)। 

এদিকে দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের পক্ষ থেকে তারেক রহমান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এটি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য স্বল্পকালীন কমিটি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো হল কমিটি, ফ্যাকাল্টি বিভাগ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর করব।’

প্রসঙ্গত, সবশেষ ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সোহেল-সৈকতের নেতৃত্বে ১৯ সদস্যের জাবি ছাত্রদলের কমিটি গঠিত হয়। এরপর থেকে জাবিতে আর কোনো কমিটি গঠিত হয়নি। পরে ২০২১ সালের ১৫ অক্টোবর ৫টি কলেজ ও ৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাবি শাখা ছাত্রদলেরও কমিটি বিলুপ্ত হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক