• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া


প্রকাশ:  ৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) তাঁকে প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে ভর্তি করানো হয়। এখন তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে। বিষয়টি ভিওডি বাংলা অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। 

তিনি জানান, হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের টার্মিনালে বাংলাদেশের সাবেক এ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। সেখানে সাত বছর পর মা-ছেলের সাক্ষাৎ হয়। তখন সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। পরে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যান। 

এর আগে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে লন্ডন যাত্রা করেন খালেদা জিয়া। কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর লন্ডনের উদ্দেশে রওনা হয়। এ সময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে জানান খালেদা জিয়ার সঙ্গে থাকা তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সবশেষ সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে গিয়েছিলেন ৭৯ বছর বয়সি খালেদা জিয়া। তখন চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক