• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

অবশেষে ২৭তম বিসিএস থেকে ৬৭৩ জনকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

অবশেষে ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৬৭৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৫ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে প্রথম পর্যায়ে ৬৭৩ জন প্রার্থীকে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট চাকরির ধরন অনুযায়ী পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হবে।

নিয়োগপ্রাপ্তরা দুই বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। প্রয়োজনে সরকার এই শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কাউকে চাকরির জন্য অনুপযুক্ত মনে হলে, কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

বুনিয়াদি ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরিতে স্থায়ী করা হবে। প্রশিক্ষণে যোগদানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

এছাড়া, নিয়োগপ্রাপ্তদের একজন জামানতদারসহ ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। শিক্ষানবিশকাল অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে, প্রশিক্ষণকালে প্রাপ্ত বেতন-ভাতা ও সরকারের ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে হবে।

চাকরি থেকে ইস্তফার ক্ষেত্রে সরকারের অনুমোদনের আগে দায়িত্বে অনুপস্থিত থাকলে বিধি অনুযায়ী অর্থ আদায় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জ্যেষ্ঠতা রক্ষার স্বার্থে এই নিয়োগ আদেশ সংশ্লিষ্ট ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। তবে এর ফলে কোনো বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবে না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
দেখবেন যেভাবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন