• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদক তুহিনকে সংবর্ধনা দিল ইরাব


প্রকাশ:  ৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ডিআরইউ'র সাংগঠনিক সম্পাদক তুহিনকে সংবর্ধনা দিল ইরাব

জ্যেষ্ঠ প্রতিবেদক 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিনকে সংবর্ধনা দিল শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন 'এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)'। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ১১ সদস্য বিশিষ্ট ইরাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।  এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক আজিজুল পারভেজ। এর আগে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি অভিজিৎ ভট্টাচার্য। 

পরে ঢাকা রিপোর্টাস ইউনিটির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচত হওয়া সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

 তুহিন এর আগে ডিআরইউ'র তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে পেশাগত কাজে তিনি ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, মালদ্বীপ, সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নেপাল ভ্রমণ করেছেন। 

ছোট বেলা থেকে লেখালেখির প্রতিও প্রবল আগ্রহ সাংবাদিক নেতা আবদুল হাই তুহিনের। ২০০৫ সালে 'নীল নয়না' নামে তার কবিতার বই প্রকাশিত হয়।

প্রসঙ্গত এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে রয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আকতারুজ্জামান আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সেলিম আহমেদ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ