• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

রাজধানীতে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ পানির ট্যাংকি এলাকায় এই ঘটনা ঘটে।

সন্ধ্যায় পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় যান স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এ সময় এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হন।

হামলায় অন্তত ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

রাতেই আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এ সময় তিনি হামলার ঘটনায় পিচ্চি কামালের জড়িত থাকার অভিযোগ করেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীর বাড্ডায় দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা: ইশরাক হোসেন
ন্যাশনাল হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা: ইশরাক হোসেন
‎বিপুল অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার
‎বিপুল অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার