• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ভোটে আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ এ.এম.
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা-সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে দেওয়া ভিডিওবার্তার পর মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ডা. তাসনিম জারা লেখেন, ‘মাত্র ৭ ঘণ্টায় আপনারা ১২ লাখ টাকারও বেশি পাঠিয়েছেন। এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন, তা আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

তিনি জানান, তার নির্বাচনী ব্যয়ের মোট লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এর মধ্যে ৩৪ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলে ফান্ডরেইজিং কার্যক্রম বন্ধ করা হবে।

ডা. জারা আরও লেখেন, ‘রাত ২টার পর বিকাশের নির্ধারিত লিমিট অতিক্রম করায় আপাতত ওই মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে না। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে।’

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া ভিডিওবার্তায় ডা. তাসনিম জারা বলেন, একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারেন। অথচ বাস্তবে অনেক প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, যা পরবর্তীতে দুর্নীতি ও অসততার রাজনীতিকে উসকে দেয়।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করবো না। নতুন বাংলাদেশ গড়তে সৎ ও স্বচ্ছ রাজনীতির বিকল্প নেই।’

ডা. জারা বলেন, অতিরিক্ত নির্বাচনী ব্যয় নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি ও টেন্ডারবাজিকে ‘বাধ্যতামূলক’ করে তোলে, যার ফলে রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে যায়।

তিনি জানান, তার নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৭০ হাজার। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি সর্বোচ্চ ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা ব্যয় করতে পারবেন। এই অর্থ জনগণের কাছ থেকেই স্বচ্ছভাবে সংগ্রহ করার অঙ্গীকার করেন তিনি।

ভিডিওবার্তার শেষে ডা. তাসনিম জারা বলেন, ‘আমি যদি একটি আসনেও প্রমাণ করতে পারি যে জনগণের সহায়তায় সৎভাবে নির্বাচন করা সম্ভব, তাহলে ভবিষ্যতে আরও যোগ্য মানুষ রাজনীতিতে আসার সাহস পাবেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট