• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রথম আলো-দ্য ডেইলি স্টার

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার আরও ১১ জন

নিজস্ব প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

‎সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৯ জনকে গ্রেপ্তার করে। একই সময়ে তেজগাঁও থানা পুলিশ আরও ২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুর রহমান (৩০), মো. জান্নাতুল নাঈম, মো. ফয়সাল (২৪), ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), জুবায়ের হোসাইন (২১), মো. আলমাস আলী (২৯), জুলফিকার আলী সৌরভ (২২), নিয়াজ মাহমুদ (২৮), মোহাম্মদ মাইনুল ইসলাম (২২), মো. হাসেম (২৬), আরাফাত ইয়াসিন (২৯)।

‎ডিবি সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে একদল উচ্ছৃঙ্খল জনতা ন্যক্কারজনক হামলা চালায়। এ সময় হামলাকারীরা লুটতরাজ ও অগ্নিসংযোগ করে।

‎ঘটনার পর সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিবি। এরই অংশ হিসেবে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তেজগাঁও থানা পুলিশ আরও ২ জনকে গ্রেপ্তার করে।

‎গত ২৪ ঘণ্টায় এই ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।
‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎ভিওডি বাংলা/ তানজু হাবিবা/ আরিফ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিকারুননিসা শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের ঘটনায় মামলা
ভিকারুননিসা শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের ঘটনায় মামলা
মুসলিম বিশ্বের সংকট মোকাবিলায় একতা জরুরি: আবদুস সালাম
মুসলিম বিশ্বের সংকট মোকাবিলায় একতা জরুরি: আবদুস সালাম
পরিচ্ছন্ন ঢাকা গড়তে ইমাম-মাদ্রাসা শিক্ষকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্ন ঢাকা গড়তে ইমাম-মাদ্রাসা শিক্ষকদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক