• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ এ.এম.
ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকা-ছবি-ভিওডি বাংলা

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বায়ুমান ভয়াবহভাবে অবনতি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে উঠে আসে ঢাকা।

সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৩৯, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। এ মাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো (একিউআই ১৯৭)। তৃতীয় স্থানে ভারতের দিল্লি (১৮৮) এবং চতুর্থ স্থানে ইরানের তেহরান (১৮৭)। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো (১৭২) এবং পাকিস্তানের করাচি (১৬৭)।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের এই উচ্চমাত্রা শিশু, বয়স্ক মানুষ এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা।

তাদের মতে, শুষ্ক মৌসুমে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুমানের এই অবনতি দীর্ঘস্থায়ী হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা
৩ বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা
ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
আবার বাড়তে পারে শীতের তীব্রতা
আবার বাড়তে পারে শীতের তীব্রতা