• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাস-ট্রেনের বিশেষ ব্যবস্থা

ক্যাম্পাস প্রতিনিধি    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছে।

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বুধবার (২৪ ডিসেম্বর)  বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দল থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম মহানগরের সঙ্গে সমন্বয় করে দু’টি বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব পরিবহন ব্যবস্থায় সহায়তা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।’

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, ঢাকায় যেতে বাস ও ট্রেনের ব্যবস্থা রয়েছে। এরইমধ্যে দু’টি বাস ছেড়ে গেছে। আজ আমাদের জন্য ট্রেনের তিনটি বগি বরাদ্দ রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জামায়াতের ইশতেহার প্রগতিশীল-উদ্ভাবনী, নারীরাও ইনক্লুসিভ
ঢাবি শিক্ষিকার মন্তব্য: জামায়াতের ইশতেহার প্রগতিশীল-উদ্ভাবনী, নারীরাও ইনক্লুসিভ
শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ আহত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ আহত