• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আগে মানুষ কথা বলতে ভয় পেতেন, এবার বাতাসটাই ভিন্ন: বিবিসির সাংবাদিক দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ও জুনায়েদের সমর্থকদের হাতাহাতি ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে: ট্রাম্প বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন দেড় বছর এ দিনটার অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান ভোলার আলীনগর কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িক বন্ধ ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে: সিইসি

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী
প্রাপ্ত আসন
প্রতীক বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ০

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে নির্বাচন শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ এ.এম.
জাতীয় নির্বাচনের আগে নেইপিদোর একটি স্কুলে ভোটকেন্দ্র প্রস্তুত করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা-ছবি: রয়টার্স

দীর্ঘ পাঁচ বছর পর আবারও জাতীয় নির্বাচনের আয়োজন করেছে সামরিক জান্তা শাসিত মিয়ানমার। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এটিই দেশটির প্রথম নির্বাচন। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাজধানী নেইপিদো, ইয়াঙ্গুন ও মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত এলাকাগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জান্তা নিয়ন্ত্রিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই ভোট তিন ধাপে এক মাসব্যাপী চলবে। তবে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা বৃহৎ অংশে ভোটগ্রহণ সম্ভব হয়নি। বিশেষ করে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নিষিদ্ধ থাকায় এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।

২০২০ সালের নির্বাচনে এনএলডি বিপুল ভোটে জয়ী হলেও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর সু চিসহ হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে আটক করা হয়। ২০২৩ সালে এনএলডি দলকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে জান্তা সরকার।

বর্তমানে কারাবন্দি অং সান সু চির বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা চলছে। সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তাঁর প্রায় ১৫০ বছরের কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন মূলত জান্তা সরকারের ক্ষমতাকে বৈধতা দেওয়ার একটি কৌশল।

সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর চলমান সংঘর্ষের মধ্যেই অনুষ্ঠিত এই একপাক্ষিক ভোট মিয়ানমারে স্থিতিশীলতা আনবে নাকি আরও অস্থিরতা বাড়াবে-তা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি
জলবায়ু সংকটে প্রতি মিনিটে ৩ কোটি টাকার ক্ষতি
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে
রয়টার্সের রিপোর্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে