• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। সংকটময় মুহূর্ত পার করছেন তিনি। এ অবস্থায় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সত্যিকার অর্থে ২৩শে নভেম্বর ভর্তি হয়েছেন। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হয়েছিলো। সে কারণেই সিসিইউ ও পরে আইসিউতে। স্বাভাবিকভাবেই উন্নতি হয়েছে বলা যাবে না। অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন। এ সংকট উতরিয়ে যেতে পারলে হয়তো আমরা ভালো কিছু শুনতে পাবো।

তিনি আরও জানান, চিকিৎসকরা সর্বোচ্চ মেধা দিয়ে চেষ্টা করছেন এবং দেশী বিদেশী চিকিৎসকের সঙ্গে জুবাইদা রহমান যুক্ত আছেন।

এর আগে রোববার রাত সাড়ে নয়টার পর মিসেস জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এবং তারা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর
সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর
শফিকুর রহমানের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব
শফিকুর রহমানের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব