• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

হাইকোর্টে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণ করা হবে


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পি.এম.
শেয়ার করুন 0
হাইকোর্টে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্লিপ গ্রহণ করা হবে

আদালত প্রতিবেদক

এখন থেকে প্রতি রোববার হাইকোর্টের একটি বেঞ্চে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব স্লিপ গ্রহণ করা হবে। বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয় গঠিত বেঞ্চে এ সিস্টেম চালু হয়েছে।

শুক্রবার ( ১০ জানুয়ারি) বেঞ্চটির সহকারী বেঞ্চ অফিসার মো. মনিরুজ্জামান জানান, মোবাইল নম্বর-০১৭৩১৮৪০৩১১ (হোয়াটসঅ্যাপে) স্ক্যান করে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ নম্বরে মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ স্ক্যান করে পাঠাতে হবে। আইনজীবীদের সুবিধার্থে কোর্ট চলাকালীন এ সুযোগ থাকছে।

এ সংক্রান্ত বিশেষ নোটিশে বলা হয়েছে, কোর্টে কোনো প্রকার স্লিপ গ্রহণ করা হবে না। প্রতি রোববার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব স্লিপ গ্রহণ করা হবে। মেনশন স্লিপে বিজ্ঞ অ্যাডভোকেটদের আইডি নম্বরসহ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এ বিষয়ে আইনজীবীরা বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ।

বেঞ্চের কার্যক্রম শুরু হলে মোশন, সময় বর্ধিতকরণ এবং দরখাস্তের স্লিপ দেওয়ার জন্য আইনজীবীরা পর্যায়ক্রমে আদালতে মেনশন করে থাকেন। নতুন এ সিস্টেম বা পদ্ধতি চালু একটা ইতিবাচক ও আধুনিক উদ্যোগ। এতে আদালতের সময় বাঁচবে এবং মামলা শুনানি ও নিষ্পত্তি বাড়বে।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে