• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ফারুককে দেখতে হাসপাতালে আমীর খসরু


প্রকাশ:  ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক 

গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ জানুয়ারী) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাকে দেখতে যান বিএনপির এ নেতা।

এ ছাড়া ফারুককে দেখতে যান ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ফারুক হাসানের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়, আরো নিন্দনীয় আসামিদের জামিন পাওয়া। ঘটনার পেছনে কারা আছে, সরকারের উচিত তদন্ত করে দেখা। ফারুক হাসানের প্রতি দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।’

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘হাসিনার আমলে আমরা হামলার শিকার হয়েছি, বিচার পাইনি এখনো যদি হামলার শিকার হই, বিচার না পাই, তাহলে কোথায় পরিবর্তন হলো? আমরা এই ঘটনায় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও শারমিন মুর্শিদের আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছি।’

তিনি বলেন, ‘কিন্তু এর পরও আসামিদের জামিন করাল কারা? তারা কি সরকারের থেকেও শক্তিশালী? তিনি কিভাবে, কোন গ্রাউন্ডে জামিন অযোগ্য মামলায় অপরাধীদের জামিন দিলেন? আসামিরা কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত যে জামিনের পর দুধ দিয়ে গোসল করেছে। ঘটনার পেছনের রহস্য উদঘাটন করার আগেই আসামিদের জামিন প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন হয়নি। হাসিনার আমলের মতো সব কিছু চলছে।

এ সময় ফারুক হাসান বলেন, ‘আসামিদের আমি ক্ষমা করিনি। তাহলে বিচারক কিভাবে ক্ষমা করে জামিন দিলেন? আমি আসামিদের গ্রেপ্তার দাবি করছি।

আমার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি হাসপাতালে, আর ওরা কিভাবে জামিনে মুক্ত?’

মামুন/ভিওডি বাংলা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক