• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

৭ জানুয়ারির সহকারী শিক্ষা কর্মকর্তা পরীক্ষা স্থগিত

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পি.এম.
সরকারি কর্ম কমিশন। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (দশম গ্রেড) পদের প্রার্থীদের জন্য নির্ধারিত ৭ জানুয়ারির লিখিত পরীক্ষা হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ জুন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে ১৫৯ জন নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়। তবে আবেদনের শেষ তারিখের এক দিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ করেই আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালে এটিইও পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির আওতায় ১ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ২৫ জুলাই, যা পরে দুই দফায় বাড়িয়ে একই বছরের ২২ আগস্ট পর্যন্ত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় আড়াই বছর এবং আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার দেড় বছর পার হলেও এখনো ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামী ৭ জানুয়ারি পরীক্ষা আয়োজন নিয়ে পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশাবাদী থাকলেও আইনি জটিলতার কারণে তা আবারও স্থগিত হলো।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
দেখবেন যেভাবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে বড় নিয়োগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন