• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নির্বাচনের পর নেত্রকোনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ বিএনপির বিজয় উপলক্ষে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ এর দোয়া মাহফিল রয়টার্সের প্রতিবেদন: নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান বিএন‌পি ও তা‌রেক রহমান‌কে অভিনন্দন জানা‌লো ব্রিটিশ হাইক‌মিশন ভোটের পরদিনই আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন চেয়ে বিএনপি প্রার্থীর আবেদন ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিএনপি নেতাকর্মীর নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থী আলী আছগার বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রাপ্ত আসন ২১৩
প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতীক
জামায়াত জোট
জামায়াত জোট
প্রাপ্ত আসন ৭০
প্রতীক জামায়াত জোট প্রতীক
জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টি
প্রাপ্ত আসন
প্রতীক জাতীয় নাগরিক পার্টি প্রতীক
মোট ভোটার: ১২,৭৬,৯৫,১৮৩ | আসন: ২৯৯ | ঘোষিত আসন: ২৯৭

লন্ডনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ এ.এম.
বেগম খালেদা জিয়া। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আয়োজিত এই শোকানুষ্ঠানে কয়েকশ বিএনপি নেতাকর্মীসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

প্রথমে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আলতাব আলী পার্কে গায়েবানা জানাজার কর্মসূচির প্রচারণা চালানো হলেও শেষ মুহূর্তে কর্মসূচিতে পরিবর্তন আনা হয়।

দলীয় সূত্র জানায়, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হওয়ার আগে প্রবাসে গায়েবানা জানাজা না করার বিষয়ে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে গায়েবানা জানাজার পরিবর্তে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জানাজার আগে গায়েবানা জানাজা না করে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।’

আবুল কালাম আজাদের নেতৃত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আলতাব আলী পার্কে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় প্রবাসীদের নিউ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
মালয়েশিয়ায় প্রবাসীদের নিউ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার
ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের হাইকমিশনার
বাংলাদেশিদের জন্য সুখবর দিল মালদ্বীপ
বাংলাদেশিদের জন্য সুখবর দিল মালদ্বীপ