• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ভারতের এজেন্ডা বাস্তবায়নে দেশের ধর্ম ব্যবস্থাকে ধ্বংস করেছে হাসিনা


প্রকাশ:  ১২ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পি.এম.
শেয়ার করুন 0
সীমানার পাড় দরবার শরীফের ৪৯তম বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল
সীমানার পাড় দরবার শরীফের ৪৯তম বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল

মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা

ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের ধর্ম ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার হাসিনা। হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসে নাই। তাকে ক্ষমতায় বসিয়েছে ভারত। শুধু তাই নয়, ভারতের বন্ধু ইসরায়েলের সাথে সুসম্পর্ক করতে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল আসা-যাওয়ার নিষেধাজ্ঞাও তুলে দিয়ে ছিলো হাসিনা সরকার; বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

শনিবার (১১ জানুয়ারি) রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানার পাড় দরবার শরীফের ৪৯তম বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে অপপ্রচার প্রসঙ্গের আবদুস সালাম বলেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও অন্য ধর্মালম্বীদের প্রতি আমরা বিদ্বেষি নাই। হিন্দু বা অন্য ধর্মের লোকজন আমাদের দেশে আরামেই আছে। বরং ভারতে মুসলিমরা সেখানে ভালো নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জুম’আ নামাজের খুৎবা কি হবে, সে খুৎবা পর্যন্ত তাদের সরকার ঠিক করে দিতো। যে কারণে ফ্যাসিবাদ দেশ থেকে বিতারিত হওয়ার সাথে সাথে জাতীয় মসজিদ বাইতুল মোকারম এর খতিবসহ পালিয়ে গিয়েছে।

বক্তব্যের শেষে আবদুস সালাম বিদেশে চিকিৎসারত বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা করে মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় নিউ ইয়ার্ক স্টেট বিএনপির হুমায়ুন কবির, রানা চৌধুরী, সীমানার পাড় মাজার কমপ্লেক্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, নুরুল ইসলাম মাস্টার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা নিউজ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক