• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে জাইমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

আইসিসিকে জানাল বিসিবি

ভারতে দল পাঠাবে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৪ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী মাসে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ তাদের ম্যাচগুলো খেলবে ভারতের মাটিতে। তবে নিরাপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।

মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এ সময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড। 

এদিকে মুস্তাফিজের ঘটনার পর ভারত থেকে যাতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিতে যোগাযোগ করার নির্দেশ দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার চাওয়া, টাইগারদের ম্যাচগুলো হোক শ্রীলঙ্কাতে। পাশাপাশি এদেশে যাতে আইপিএল সম্প্রচার না করা হয় সেটা বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। ৭ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধিনায়কত্বের ভবিষ্যৎ বোর্ডের সিদ্ধান্ত: মিরাজ
অধিনায়কত্বের ভবিষ্যৎ বোর্ডের সিদ্ধান্ত: মিরাজ
মধ্যপ্রাচ্যের সংঘাতের চেয়েও বিশ্বকাপ বড়, পেছানোর সুযোগ নেই
মধ্যপ্রাচ্যের সংঘাতের চেয়েও বিশ্বকাপ বড়, পেছানোর সুযোগ নেই
ডার্বি জিতে শিরোপার আশা টিকিয়ে রাখল এসি মিলান
ডার্বি জিতে শিরোপার আশা টিকিয়ে রাখল এসি মিলান