• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ


প্রকাশ:  ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

তামিম ইকবাল জানিয়ে দিয়েছিলেন তিনি আর ফিরছেন না আন্তর্জাতিক ক্রিকেটে। অপেক্ষা ছিল সাকিব আল হাসানের। কিন্তু বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় বিকল্প ভাবতে হলো তার। সব মিলিয়ে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাবে না সেটি আগেই নিশ্চিত হয়েছে দর্শকরা। সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন। সেটাই সত্যি হলো, তামিম-সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১২ জানুয়ারি) পূর্বের ঘোষণা অনুযায়ী সময়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে । মিরপুরে এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ এক সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টটির জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়। 

৮ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল