• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি প্রার্থীকে হুমকি

কক্সবাজার প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পি.এম.
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। ছবি-সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ডাকযোগে পাঠানো চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে উখিয়ায় একটি মতবিনিময় সভায় বিষয়টি জানান উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। 

সোলতান মাহমুদ চৌধুরী জানান, একটি চিঠির মাধ্যমে শাহজাহান চৌধুরীকে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে শরীফ ওসমান হাদির মতো হত্যার কথাও বলা হয়েছে। চিঠির সঙ্গে একটি কাফনের কাপড়ও পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে উদ্দেশ করে চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি, নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি, বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও