• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জনগণের ভোগান্তিকারীদের ছাড় দেওয়া হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চিফ হুইপসহ হুইপদের শ্রদ্ধা আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পি.এম.
আবুধাবিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকাহত স্বজনরা-ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন ভাইসহ চারজন ভারতীয় প্রবাসী নিহত হয়েছেন। রোববার ভোররাতে সংঘটিত এ দুর্ঘটনায় কেরালার বাসিন্দা আবদুল লতিফের তিন পুত্র-আশাজ (১৪), আম্মার (১২) ও আইয়াশ (৫) এবং পরিবারের গৃহকর্মী বুশরা প্রাণ হারান।

পরিবারের স্বজনদের বরাতে জানা গেছে, লিওয়া ফেস্টিভাল থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আবদুল লতিফ, তার স্ত্রী রুকসানা এবং তাদের দুই সন্তান এজ্জা (১০) ও আজ্জাম (৭) গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ভিওডি বাংলা/জা

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্সে বিএনপির বিজয় উদযাপন ও দোয়া মাহফিল
ফ্রান্সে বিএনপির বিজয় উদযাপন ও দোয়া মাহফিল
ওমরাহ শেষে ফেরার পথে ৫ বাংলাদেশি নিহত
ওমরাহ শেষে ফেরার পথে ৫ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় ২২২ বাংলাদেশি গ্রেপ্তার