• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ হাইকমিশন

খালেদা জিয়ার প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পি.এম.
শোক বইয়ে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। 

সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিক্ষোভের মুখে অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের
বিক্ষোভের মুখে অর্থনীতি পুনর্গঠনের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের
মহারাষ্ট্রে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল চালু হচ্ছে: মুখ্যমন্ত্রী
মহারাষ্ট্রে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল চালু হচ্ছে: মুখ্যমন্ত্রী
ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সতর্কতায় ইসরায়েল
ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সতর্কতায় ইসরায়েল