• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফাওজুল কবির

এলপিজির দামে অস্বাভাবিকতা ব্যবসায়ীদের কারসাজি

নিজস্ব প্রতিবেদক    ৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ পি.এম.
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সংগৃহীত ছবি

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা বাড়িয়েছে। কিছু ব্যবসায়ী এই দাম বাড়ার আশঙ্কাকে সামনে রেখে আগেভাগেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর একারনেই বাজারে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

উপদেষ্টা বলেন, পরিস্থিতি মোকাবিলায় কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দেশের প্রতিটি জেলায় এলপিজির দাম তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপদেষ্টা আরও বলেন, এলপিজির দামে এই অস্বাভাবিকতা হওয়ার কোনো বাস্তব কারণ নেই। এটি কারসাজির ফল।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত—এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলেই এই কাজ করেছে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত
প্রণয় ভার্মা: নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক