• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তি

রাজাপুরে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি    ৭ জানুয়ারী ২০২৬, ১১:০৫ পি.এম.
রাজাপুরে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন। ছবি: ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজাপুর কামিল মাদ্রাসার সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকনসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন মাদ্রাসার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন— “বাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেত্রীর মৃত্যু নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত অসৌজন্যমূলক, অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা অভিযোগ করেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হলে অধ্যক্ষ মাদ্রাসার প্যাডে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয়দের পাশাপাশি এক সংবাদকর্মীর বিরুদ্ধেও মামলা করার হুমকি দেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়।

মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা দ্রুত তদন্ত করে অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনকে তার পদ থেকে অপসারণের দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারীরা এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিওডি বাংলা/ মো. মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত