• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় অবৈধ আইফোন কারখানা ধ্বংস, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ৮ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পি.এম.
উত্তরা ও নিকুঞ্জে অবৈধ আইফোন কারখানার সন্ধান-ছবি-ভিওডি বাংলা

ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযান চালিয়ে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে আইফোন তৈরি এবং আসল ফোন হিসেবে বাজারে সরবরাহ করার অপরাধে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (৭ জানুয়ারি) ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির আধুনিক যন্ত্রপাতি উদ্ধার করে। পুলিশ জানায়, চক্রটি গত দেড় বছর ধরে অবৈধভাবে মোবাইল তৈরি করে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। উত্তরা থেকে একজনকে ৫৮টি আইফোনসহ, এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে ৩০৫টি ফোনসহ আটক করা হয়। অভিযানকালে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।

মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, চক্রের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিক জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং চক্রের মূল হোতা ও বাকি সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি সাধারণ জনগণকে কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভন থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অনুমোদিত শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে আজ যেসব কর্মসূচি
রাজধানীতে আজ যেসব কর্মসূচি
উত্তরায় রেস্টুরেন্টে আগুন: দগ্ধ ৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
উত্তরায় রেস্টুরেন্টে আগুন: দগ্ধ ৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
গুলিস্তানে ২ কাটা হাত উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
গুলিস্তানে ২ কাটা হাত উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়